আবার জোড়া গোল মেসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবার চ্যাম্পিয়নস লিগে এফসি কোপেনহেগেনের বিপক্ষে দলের ২-০ গোলের জয়ে দুটি গোলই করেছিলেন মেসি। তিন দিনের মাথায় আবারও জোড়া গোল করলেন মেসি। লিগে প্রতিপক্ষ রিয়াল জারাগোজার মাঠ থেকে বার্সেলোনাও ফিরল ২-০ গোলের জয় নিয়ে। ৪২ ও ৬৬ মিনিটে গোল দুটি করেছেন তিনি।এই জয়ে রিয়ালকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। যদিও কাল রাতে রেসিং সান্তান্দারের বিপক্ষে জিতে থাকলে আবার শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদই। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি উলভারহাম্পটনের বিপক্ষে জিতেছে ২-০ গোলে। এদিকে শুধু পরীক্ষায় পাসই নয়, গত মাসে চেলসিকে হারিয়েই দিয়েছিল ম্যানচেস্টার সিটি। সাম্প্রতিক কয়েকটা জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকেও পেছনে ফেলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে নতুন রূপে সাজা ইস্টল্যান্ডের দলটি। এর পরও অবশ্য অনেকেই তাদের শিরোপার দাবিদার ভাবতে পারছে না। আজ নিজেদের মাঠ ইস্টল্যান্ডে আর্সেনাল-পরীক্ষা সিটির। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে হয়তো সিদ্ধান্ত পাল্টে সিটিকে শিরোপার দাবিদার ভাবতে শুরু করতেই হবে। চেলসির বিপক্ষে সিটিকে জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন কার্লোস তেভেজ। আর্জেন্টাইন এই তারকার সঙ্গে দুর্দান্ত ফর্মে আছেন জেমস মিলনার, ডেভিড সিলভা। ইউরোপা লিগে পোল্যান্ডের দল পোজানের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করে ফর্মে ফিরেছেন ইমানুয়েল আদেবায়োরও। আজ আর্সেনালের বিপক্ষে কাজটা কঠিন হবে মানছেন সিলভা, ‘আর্সেনাল খুব ভালো ফুটবল খেলে। দারুণ সব তরুণ খেলোয়াড় আছে তাদের। তারা অবশ্যই বড় হুমকি। তারা ম্যানইউ, চেলসির সঙ্গে শিরোপার জন্য লড়ছে। সত্যি বলতে কি, ম্যান সিটিও শিরোপার জন্যই লড়ছে।’আজ ম্যাচ আছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলেরও। রুনি-বিতর্ক অবসানের পর আজ সতেজ হয়েই স্টোক সিটির মাঠে যাচ্ছে ম্যানইউ। অবনমন এলাকায় ঘুরপাক খেতে থাকা লিভারপুল নিজেদের মাঠে খেলবে ব্ল্যাকবার্নের বিপক্ষে।সিরি ‘আ’তে আগামীকাল এসি মিলান যাবে নাপোলির মাঠে। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলের পরাজয় ভুলে সিরি ‘আ’র শিরোপা লড়াইয়ে নিজেদের ধরে রাখতে চায় মিলান। এএফপি।