আবার ডাচ ‘বস’ ফন গল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোতে চূড়ান্ত ভরাডুবির লজ্জায় দায়টা মাথা পেতে নিয়ে গত সপ্তাহেই দায়িত্ব ছেড়ে দেন হলান্ড কোচ বার্ট ফন মারউইক। তাঁর শূন্য চেয়ারে বসলেন আরেক অভিজ্ঞ লুইস ফন গল। ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি) এক বার্তায় জানিয়েছে, তারা ফন গলের সঙ্গে নতুন এক চুক্তিতে সই করেছে। দ্বিতীয় মেয়াদে আগামী ১ আগস্ট থেকে ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত ডাচ দলের দায়িত্ব তাঁর কাঁধে। দিগভ্রান্ত ডাচ দলকে ফন গল উদ্ধার করতে পারেন সেটা বলবে সময়, তবে কমলাদের হয়ে তাঁর অতীত রেকর্ড খুব সুখের নয়। ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত ডাচ দলের কোচ ছিলেন ফন গল, বিশ্বকাপের চূড়ান্তপর্বে নিতে পারেননি দলকে। অথচ ক্লাব ফুটবলে তাঁর সাফল্য ঈর্ষণীয়। আয়াক্স আমস্টারডামের পর হয়েছিলেন বার্সেলোনারও কোচ। বায়ার্ন মিউনিখ ২০০৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলে হেরেছেন মরিনহোর ইন্টার মিলানের কাছে। পরের বছরই ছেড়ে যেতে হয় বায়ার্নকে। কেএনভিবির বিশ্বাস, ফন গলই এই মুহূর্তে যোগ্যতম লোক, ‘আমরা এমন একজন কোচ খুঁজছিলাম যাঁর অভিজ্ঞতার ভান্ডার বিশাল। ফন গল শুধু দেশেই খ্যাতি অর্জন করেননি, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। আমরা তাঁকে একজন নিবেদিতপ্রাণ কোচ হিসেবেই জানি।’ প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ফন গল বলেছেন, ‘এই চ্যালেঞ্জটার জন্যই আমি অপেক্ষা করছিলাম।’অ্যাথলেটিক বিলবাওয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডকে ওল্ড ট্রাফোর্ডে গিয়ে হারিয়ে এসেছেন। ইউরোপা লিগের শিরোপাটা অল্পের জন্য হাত ফসকেছে ফাইনালে, কিন্তু চোখজুড়ানো ফুটবল খেলে বিলবাও ফুটবল রোমান্টিকদের মন রাঙিয়েছে বিলবাও। স্প্যানিশ ক্লাবটিতে আরও দীর্ঘ হওয়াই উচিত ছিল বিয়েলসা-রাজত্ব। কিন্তু হঠাৎ করেই ঘটনাটা ঘটল। মার্সেলো বিয়েলসা ছেড়ে দিলেন বিলবাওয়ের দায়িত্ব। বিলবাওয়ের নতুন প্রশিক্ষণকেন্দ্রের নির্মাণকাজের ধীরগতি নিয়ে ক্ষুব্ধ ছিলেন আর্জেন্টাইন কোচ। নির্মাণকাজের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। কিন্তু বোর্ডের সমর্থন পেতে ব্যর্থ হন তিনি এবং তারপরই এই পদত্যাগ। এএফপি।