প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯০ সালে দুদলের প্রথম লড়াইয়ে ১৭৭ রানে হেরেছিল বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে টানা আরও ১০ ম্যাচ। দুদলের প্রথম ১১টি ম্যাচ শেষে ফলাফল ছিল ১১-০। ১৮ ম্যাচ শেষে সেটাই কাল হয়ে গেল ১৬-২। আহামরি কিছু নয়, প্রতিষ্ঠিত একটি ক্রিকেটশক্তির বিপক্ষে সর্বশেষ সাত ম্যাচে দুই জয়, খারাপ কী? সেই জয় দুটিও এল আবার দুই বছরেরও কম সময়ের ব্যবধানে। ২০০৮ সালের ৯ অক্টোবর এই শেরেবাংলা স্টেডিয়ামেই বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে। এর আগে টেস্ট-খেলুড়ে দেশগুলোর মধ্যে আর কেবল ভারত ও শ্রীলঙ্কাকেই দুবার করে হারাতে পেরেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট থেকে সাময়িক দূরে থাকা জিম্বাবুয়েকে ২৫ বার হারিয়েছে বাংলাদেশ, তবে এর ২৪টিই শীর্ষস্থানীয় ক্রিকেটারদের হারিয়ে বিবর্ণ হওয়ার পর। ২০০৪ সালে হারারের জয়টিকেই বলা যায় পূর্ণ শক্তির জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র জয়।