আবার দ্বৈরথ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইটার অ্যাকাউন্টে একটা জ্যাকেটের ছবি পোস্ট করেছেন। সেটির এক দিকে তাঁর নিজের ছবি, অন্য দিকে ফ্লয়েড মেওয়েদারের। ম্যানি প্যাকিয়াওয়ের এই ছবি কি কোনো কিছুর ইঙ্গিত দিল? অন্তত তাঁর টুইটার অনুসারীরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলেছেন। আরেকটি প্যাকিয়াও-মেওয়েদার লড়াইয়ের আভাস পাচ্ছেন অনেকে। কিন্তু সেটি কি আসলেই হবে? গত বছর বক্সিংয়ের এই দ্বৈরথ নিয়ে তো পুরো বিশ্বেই পড়ে গিয়েছিল তোলপাড়। প্যাকিয়াও পরে আভাস দিয়েছেন, সবাই চাইলে আরেকটি ম্যাচ হতেই পারে। প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ অবশ্য এই ফিলিপিনো বক্সার খুঁজতেই পারেন, গত বছর যে মেওয়েদারের কাছে হেরে গিয়েছিলেন! তবে নিজে চাইলেই শুধু হবে না, আয়োজকদেরও উদ্যোগ চাই। প্যাকিয়াওয়ের প্রমোটার বব আরুম আশাই দেখাচ্ছেন ভক্তদের, ম্যাচটা আয়োজনের সম্ভাবনা নাকি ৭৫ শতাংশ। এএফপি।