প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়োহান ক্রুইফের পাশে বসা যেকোনো ডাচ ফুটবলারেরই স্বপ্ন। দুুই বছর আগে অবসর নেওয়ার সময় রুড ফন নিস্টলরয় ক্রুইফের পাশেই ছিলেন। শুধু ক্রুইফ নন, ছিলেন পঞ্চাশের দশকের ডাচ কিংবদন্তি আবে লেনস্ত্রার পাশেও। ৩৩ গোল নিয়ে হল্যান্ডের সর্বকালের সেরা গোলদাতার তালিকায় তিনজন যৌথভাবে ছিলেন চারে। যদিও লেনস্ত্রা ম্যাচ খেলেছিলেন ৪৭টি, ক্রুইফ ৪৮ আর নিস্টলরয় ৬৪টি। ইউরো বাছাই দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরে প্রথম ম্যাচেই দুজনকে ছাড়িয়ে এককভাবে চারে উঠে গেলেন নিস্টলরয়। আর একটি গোল করলেই ছুঁয়ে ফেলবেন তিনে থাকা ফাস উইলকেসকে। ৩৭ গোল করে দুইয়ে আছেন ডেনিস বার্গক্যাম্প, ৪০ গোল নিয়ে শীর্ষে প্যাট্রিক ক্লাইভার্ট।