আবার পরিণয়
বিয়ের পর মানুষ নতুন বউ নিয়ে ছোটে মধুচন্দ্রিমায় আর তিনি এলেন ‘র্যান্ডউইক পিটারশ্যাম’ ক্রিকেট ক্লাব আয়োজিত অ্যাশেজ লাঞ্চে। আসতেই হবে, কারণ লোকটির নাম গ্লেন ম্যাকগ্রা। সাবেক কিংবদন্তি অস্ট্রেলীয় পেসার এই মধ্যাহ্নভোজে অতিথি বক্তৃতা দিতে এসেছিলেন বিয়ের আংটি পরে। আগের দিনই, বৃহস্পতিবার বিয়ে করেছেন সারা লিওনার্দিকে। ম্যাকগ্রার এই বিয়েটা বেশ আলোচিত তাঁর প্রথম স্ত্রীর কারণে। বছর দুই আগে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন ম্যাকগ্রার প্রথম স্ত্রী জেন। জেনের মৃত্যুর পর থেকে দুই সন্তান জেমস ও হলি এবং সাবেক সতীর্থদের সঙ্গে নিয়ে ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন ম্যাকগ্রা। সিডনিতে ম্যাকগ্রার বাড়িতে এই বিয়ের অনুষ্ঠানে তাঁর দুই সন্তান উপস্থিত হয়েছিল মায়ের নামে নামকরণ করা গোলাপ হাতে। নতুন মাকে নিয়েও তারা হয়তো ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চায়। ওয়েবসাইট।