আবার পাকিস্তান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ পাতানোর অভিযোগ যেন পাকিস্তানি ক্রিকেটেরই ছায়াসঙ্গী। সদ্য সমাপ্ত পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজটাও এখন অনুবীক্ষণযন্ত্রের নিচে। মেইল অন সানডে-র খবর, এই সিরিজটা নিয়েও তদন্ত করবে আইসিসি। পাঁচ ম্যাচের সিরিজটা ৩-১-এ জিতেছে পাকিস্তান, তৃতীয় ম্যাচ হয়েছিল টাই। নতুন অভিযোগে যথারীতি আবার নড়েচড়ে বসেছে পিসিবি। কাল একটি বিবৃতি পাঠিয়ে জানিয়েছে, ‘সদ্য সমাপ্ত সিরিজে ফিক্সিংয়ের অভিযোগ তদন্তের যে খবর সংবাদমাধ্যমে বেরিয়েছে, তা আমাদের জানা। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সুদৃঢ়, তবে এই তদন্ত শুধু আকসুর আওতায়। আইসিসির সঙ্গে পিসিবির যোগাযোগ চলছে। শিগগিরই একটি বিবৃতি দিয়ে বিস্তারিত জানাবে আইসিসি।’ ওয়েবসাইট।