আবার পাকিস্তান দলে আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ আফ্রিদি
শহীদ আফ্রিদি

তাঁর দলে ডাক পাওয়াটা যেমন খবর, তেমনি বাদ পড়াটাও। চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা না পেয়ে খবরের শিরোনাম হয়েছিলেন। সেই টুর্নামেন্টে পাকিস্তানের ভরাডুবির পর আবার দলে ফিরে এসে শিরোনাম হলেন শহীদ আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের জন্য আবার দলে ফিরে এলেন এই অলরাউন্ডার। গত মাসের চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার বলি হয়ে বাদ পড়েছেন ইমরান ফারহাত, শোয়েব মালিক ও কামরান আকমল। এ মাসের ওই সফরে পাঁচটি ওয়ানডে ও দুটো টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। সেই সফরের জন্য আফ্রিদির পাশাপাশি দলে ফিরেছেন আহমেদ শেহজাদ ও উমর আকমল। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে স্বাদ না পাওয়া হারিস সোহেল, জুলফিকার বাবর এবং উইকেটরক্ষক রিজওয়ান আহমেদকেও ডাকা হয়েছে দলে। রয়টার্স।