আবার পিছিয়ে আজ শুরু বিসিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গুম-হত্যা নিয়ে অস্থিরতার প্রভাব পড়ল ক্রিকেটেও। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও সহিংসতার কারণে পরিবর্তন করা হলো বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ভেন্যু। সঙ্গে বদলে গেছে তারিখও। গতকালই ফতুল্লায় শুরু হওয়ার কথা ছিল তৃতীয় রাউন্ডের ম্যাচ দুটি। ম্যাচ দুটি এখন হবে বিকেএসপিতে, আজ থেকে। একদিন পিছিয়ে গেছে ফাইনালও। ৮ মের পরিবর্তে ৯ মে থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে পাঁচ দিনের ফাইনাল ম্যাচটি।
আজ বিকেএসপি ৩ নম্বর মাঠে মুখোমুখি হবে লিগ টেবিলের শীর্ষে থাকা দুদল ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। ৩১ পয়েন্ট পাওয়া মধ্যাঞ্চলের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে উত্তরাঞ্চল। ১৭ পয়েন্ট পাওয়া প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল বিকেএসপি চার নম্বর মাঠে খেলবে ১৫ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে।