আবার পুনেতে তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের ষষ্ঠ আসরের নিলামে উঠছেন আজ ১০১ জন ক্রিকেটার। এই তালিকায় নেই একজন বাংলাদেশিও। তবে সাকিব আল হাসান ছাড়া আরও একজন বাংলাদেশি ঠিকই থাকছেন এবারের আসরেও। নিলামের বাইরে তামিম ইকবালের সঙ্গে আবারও চুক্তি করেছে পুনে ওয়ারিয়র্স। গত আসরে গ্রায়েম স্মিথের বদলি হিসেবে তামিমকে নিয়েছিল পুনে। গত নভেম্বরে স্মিথ, সৌরভ গাঙ্গুলী, মাইকেল ক্লার্ক, জেসি রাইডার, স্টিভেন স্মিথ, ক্যালাম ফার্গুসনদের সঙ্গে তামিমকেও ছেড়ে দিয়েছিল সাহারা গ্রুপের মালিকানাধীন দলটি। তবে নিলামের আগে তিন ভারতীয়র পাশাপাশি পুনশ্চুক্তি করেছে তামিম ও স্মিথের সঙ্গে। গতবার একটি ম্যাচও খেলতে পারেননি তামিম। তবে এবার অমন কিছু হবে না বলে তামিমকে আশা দেওয়া হয়েছে দল থেকে, ‘যেসব ক্রিকেটারকে ওরা ছেড়ে দিয়েছে, সেটা দেখে মনে হচ্ছে আমার খেলার ভালো সম্ভাবনা আছে। ওরাও আমাকে বলেছে যে এবার প্রথম ম্যাচ থেকেই খেলাতে চায়। কিন্তু নিলাম থেকে ওরা আরও ক্রিকেটার নেবে, টুর্নামেন্ট শুরু হতেও বেশ দেরি আছে। পরিস্থিতি বদলে যেতেও পারে। দেখা যাক...।’সাকিবের কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ার ডেভিলসের ম্যাচ দিয়ে ৩ এপ্রিল শুরু হবে এবারের আইপিএল।