আবার পুরোনো চেহারায় ইন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হয়েছিল লেচ্চের সঙ্গে ০-১ গোলে হার দিয়ে। এরপর পালের্মো ও রোমার বিপক্ষে পরপর দুই ম্যাচে খাওয়া চার দু গুণে আট গোলই ইঙ্গিত দিয়েছিল, খারাপ সময়টা ফিরে এসেছে ইন্টার মিলানের কাছে। আর পরশু সিরি আ-র পয়েন্ট টেবিলের একবারে তলানির দল নোভারার কাছে ০-১ গোলে হেরে গেল রানিয়েরি দল।লিগে ইন্টারের শুরুটা এবার হয়েছিল জঘন্য। প্রথম নয় ম্যাচের মাত্র দুটিতে জিতেছিল গাসপারিনির দল। নেমে গিয়েছিল সতেরো নম্বরে। এরপর পরিবর্তন এল কোচের পদে। গাসপারিনির জায়গায় এলেন ক্লদিও রানিয়েরি। ইন্টারও যেন নিজেদের ফিরে পেল। জয়হীন এই চারটি ম্যাচের আগে টানা সাতটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ওপরের দিকে উঠে আসার পরেই আবার এই ছন্দপতন। ওই টানা সাত জয়ের কথা মনে রেখেই রানিয়েরি স্বপ্ন দেখছেন আবারও নিজেদের ফিরে পাওয়ার। এএফপি।