আবার পেছাল ফ্র্যাঞ্চাইজি লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেক দফা পেছাল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম ক্রিকেট লিগ। আগে একবার পিছিয়ে শুরুর তারিখ ঠিক করা হয়েছিল ২৪ ডিসেম্বর। কিন্তু সোমবার থেকেও শুরু হচ্ছে না আলোচিত এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট কমিটির প্রধান নাঈমুর রহমান কাল জানালেন পেছানোর কারণ, ‘দুটি ফ্র্যাঞ্চাইজির বিশেষ অনুরোধে একটু পেছাতে হচ্ছে টুর্নামেন্ট। পর্যাপ্ত প্রস্তুতি না হওয়ায় প্রস্তুতির জন্য আরেকটু সময় চেয়েছে তারা।’জানা গেছে, এই দুটি ফ্র্যাঞ্চাইজি হলো মধ্যাঞ্চলের স্বত্বাধিকারী ওয়ালটন ও পূর্বাঞ্চলের ইসলামী ব্যাংক। আপাতত টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য একটা দিন ধরা হচ্ছে ২৭ ডিসেম্বর। তবে যা শোনা যাচ্ছে তাতে ওই দিনেও শুরু হওয়া নিয়ে সংশয় আছে।