আবার ফেদেরারকে হারালেন অ্যান্ডি মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিকে রজার ফেদেরারকে হারিয়ে সোনা জিতেছিলেন অ্যান্ডি মারে। আজ সাংহাই মাস্টার্সের সেমিফাইনালে ফেদেরারকে আবার হারের স্বাদ দিয়েছেন ব্রিটেনের এই টেনিস তারকা। টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় ফেদেরারকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে চলে গেছেন মারে।অপর সেমিফাইনালে টমাস বারডিচকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছেন নোভাক জকোভিচ। গত মাসের ইউএস ওপেন ফাইনালের মতো এবারও সাংহাই মাস্টার্স শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবেন জকোভিচ ও অ্যান্ডি মারে। ইউএস ওপেনের উত্তেজনাপূর্ণ ফাইনালে জকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন মারে। এবার যদি তিনি সেই ঘটনার পুনরাবৃত্তি করতে পারেন, তাহলে টানা তৃতীয়বারের মতো জিতে নেবেন সাংহাই মাস্টার্সের শিরোপা। অন্যদিকে ২০০৯ ও ২০১০ সালে সাংহাই মাস্টার্সের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন জকোভিচ। তাই এবার ফাইনালে ওঠার পর শিরোপা জয়ের জন্য মরিয়া হয়েই কোর্টে নামবেন সার্বিয়ার এই টেনিস তারকা। রয়টার্স।