প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের যুগে ফেসবুক-টুইটার এখন সবার নিত্যসঙ্গী। বিশেষ করে, জন্মদিনে প্রিয়জনের দেয়ালে শুভেচ্ছা জানানো তো এখন প্রথার পর্যায়ে পড়ে। শেন ওয়ার্ন ও তাঁর প্রেমিকা লিজ হার্লি শুধু প্রকাশ্যেই নয়, চুটিয়ে প্রেম করছিলেন টুইটারেও। কিন্তু অবাক করা ব্যাপার, জন্মদিনে ওয়ার্ন টুইট করে সবাইকে ধন্যবাদ দিলেন, কিন্তু হার্লিকে নিয়ে কিছুই বললেন না। তবে কি ওয়ার্নকে শুভেচ্ছাই জানাননি হার্লি? এমনও শোনা যাচ্ছে, দুজনের নাকি বিচ্ছেদও হয়ে গেছে! ওয়ার্ন অবশ্য এর কদিন আগে ‘জীবনে ভালো-মন্দ সবই মেনে নিতে হয়’ জাতীয় দার্শনিকসুলভ একটা টুইটও করছিলেন। সেটিও জোর হাওয়া লাগিয়েছে গুঞ্জনের পালে। ওয়েবসাইট।