আবার বিচ্ছেদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিয়েটা বেশি দিন টেকেনি। বিয়ের এক বছরের মধ্যেই সুমুদু করুনানায়েকের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল সনাৎ জয়াসুরিয়ার। সে প্রায় ১৪ বছর আগের কথা। আবার ঘর বেঁধেছিলেন জয়াসুরিয়া। একসময়ের বিমানবালা সান্দ্রার সঙ্গে সংসার অনেক দিনই টিকেছিল। দুই মেয়ে ও এক ছেলেও হয়েছিল এই দম্পতির। কিন্তু এই সম্পর্কটাও চুকে যেতে বসেছে। সান্দ্রা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন আদালতে। শিগগিরই এ ব্যাপারে শুনানি হবে। জয়াসুরিয়ার কাছে সান্দ্রা খোরপোশ বাবদ দাবি করেছেন দুই কোটি রুপি। এখানেও শেষ নয়, দুটি গাড়ি ও থাকার জন্য একটি বাড়িও চেয়েছেন! ওয়েবসাইট।