আবার ভাই হারানোর শোক ইউনুসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজে ছিলেন বিশ্রামে। টেস্ট সিরিজ খেলার জন্য মাত্র কয়েক দিন আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু টেস্ট না খেলেই ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে আসতে হচ্ছে ইউনুস খানকে। কারণ, মৃত্যু আবারও কেড়ে নিয়েছে খান পরিবারের একজনকে। গত পরশু জার্মানিতে মারা গেছেন ইউনুসের বড় ভাই শামসাদ খান। জাতীয় দলের সঙ্গে থাকার সময়ই এর আগে ইউনুস হারিয়েছেন বাবা এবং আরও দুই ভাইকে।২০০৫ সালের জানুয়ারিতে মারা যান ইউনুসের বাবা। অস্ট্রেলিয়ায় ভিবি সিরিজের মাঝখানে ফিরে আসতে হয় তাঁকে। সাত ভাই আর তিন বোনের সবচেয়ে ছোট ইউনুস খান ওই বছরের নভেম্বরে হারান সবচেয়ে বড় ভাই শরিফ খানকে। ইউক্রেনে এক সড়ক দুর্ঘটনায় মারা যান শরিফ। ইউনুস তখন দেশের মাটিতেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছিলেন। এই ভাইয়ের কাছেই ক্রিকেটে হাতেখড়ি ইউনুসের। শরিফ নিজেও ক্রিকেট খেলতেন। ছিলেন অলরাউন্ডার, করাচির ক্লাব ক্রিকেটে দলকে নেতৃত্বও দিয়েছিলেন।পরের বছরের নভেম্বরে আবারও এক আঘাত। পাকিস্তান তখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে দেশের মাটিতে। ফয়সালাবাদের ওয়ানডেতে ২৭ রান করে আউট হয়ে ড্রেসিংরুমে এসে ইউনুস শুনলেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তাঁর আরও এক ভাই। ফারমান আলী খান মারা যান মাত্র ৩৯ বছর বয়সে, শামসাদের মতো তাঁর মৃত্যুও জার্মানিতে। শামসাদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। জার্মানি থেকে ভাইকে দেশে আসতে বলেছিলেন ইউনুসই। দুই মাস দেশে কাটিয়ে কয়েক দিন আগে শামসাদ ফিরে গেছেন জার্মানিতে। এরপরই এল এই দুঃসংবাদ। গতকালই তাঁর মরদেহ দেশে আসার কথা। ইউনুসের বদলি হিসেবে কাউকে পাঠানো হবে কি না, এখনো ঠিক করেনি পিসিবি। তবে পাঠালে সম্ভাবনা বেশি মোহাম্মদ ইউসুফ অথবা ফয়সাল ইকবালের। সাবেক অধিনায়ক ইউসুফ এখন কাউন্টি খেলছেন ওয়ারউইকশায়ারের হয়ে। ওয়েবসাইট।