প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুতেই বল জালে যাচ্ছিল না। সব চেষ্টা ব্যর্থ হতে চলেছিল। দু দুলেরই। এমনকি দুটি পেনাল্টি শটেও বল জালে ঢোকানো গেল না। কিন্তু.... কতক্ষণ! উত্তর মিলল ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে। ওই সময় প্যারাগুয়ের বক্সে ঝোড়ো আক্রমণে ছিল স্পেন। বলটা দুবার পোস্টে লেগে ফিরে আসার পর ডেভিড ভিয়ার সঙ্গে আর শত্রুতা করে থাকতে পারল না। তৃতীয়বারের চেষ্টায় ভিয়া বল ঢোকালেন জালে, এই বিশ্বকাপে যেটি তাঁর পঞ্চম গোল। আর এই গোল সোনার বুটের লড়াইয়ে ভিয়াকে তো সবার আগে তুলে নিলই, প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে তাঁর দল স্পেন চলে গেল বিশ্বকাপের সেমিফাইনালে। ৬০ বছরের অপেক্ষার পর।৫৭-৫৯ মিনিটে ম্যাচে হলো মহানাটক। দুই দলই গোল করতে পারল না পেনাল্টি পেয়েও। দুবারই নায়ক দুই গোলরক্ষক। অবিশ্বাস্য!