আবার মাঠে ফিরতে পারেন ওয়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনকে বিদায় জানিয়েছিলেন শেন ওয়ার্ন। এরপর চার বছর রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে মাঠ মাতানোর পর আর মাঠে না নামার সিদ্ধান্তই জানিয়েছিলেন কিংবদন্তিতূল্য এই অসি লেগস্পিনার। তবে ৪২ বছর বয়সী শেন ওয়ার্ন আবারও মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন, ফেরার আগ্রহটা তাঁর টি-টোয়েন্টি ক্রিকেটকে ঘিরেই। সম্প্রতি এক টুইটার বার্তায় ওয়ার্ন বলেছেন, ‘হ্যাঁ, আমি বিগ ব্যাশে কয়েকটা ম্যাচ খেলার ব্যাপারে আগ্রহী। মাঠে ও মাঠের বাইরে তরুণ ক্রিকেটারদের কিছুটা সহযোগিতা করতে পারলে ভালোই লাগবে।’ শেষপর্যন্ত সত্যিই মাঠে নামলে হয়তো মেলবোর্নের দ্য স্টারস বা রেনেগাডসের জার্সি গায়েই দেখা যেতে পারে ওয়ার্নকে। মেলবোর্নভিত্তিক দ্য স্টারসের নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক ক্যামেরন হোয়াইট। রেনেগাডসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। ওয়েবসাইট।