প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমে হাসপাতালে পাঠিয়েছিলেন গ্রায়েম সোয়ানকে। পরশু অ্যালিস্টার কুককেও বাধ্য করলেন চিকিৎসকের কাছে যেতে। ভাবছেন দুই ইংলিশ ক্রিকেটারকে আবার কেউ পেটাল-টেটাল নাকি? ভয় পাবেন না, কাণ্ডটা ইংল্যান্ডের নতুন চমক টাইমাল মিলসের। দুর্দান্ত গতি দিয়ে এর মধ্যেই নজর কেড়েছেন এসেক্সের এই পেসার। সোয়ানের সেই ঘটনার পর অ্যাশেজ প্রস্তুতির জন্য ইংল্যান্ড তাঁকে নিয়ে গেছে অস্ট্রেলিয়ায়। কুক তাঁর ‘রোষে’ পড়লেন সেখানেই। কুক আঘাত পাওয়ায় বিব্রত মিলস, বলেছেন ইচ্ছা করে কাউকে আঘাত দিতে তিনি চাননি। নিজ দলের নেটে গিয়ে কোনো ফাস্ট বোলার সেটি কি চাইতে পারেন? ওয়েবসাইট।