আবার ম্যারাডোনাকে খোঁচা দিলেন পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যারাডোনার সঙ্গে তাঁর পুরোনো বৈরিতা আবার টেনে আনলেন ফুটবল-সম্রাট পেলে। বললেন, তরুণদের কাছে রোল মডেল হওয়ার যোগ্যই নন ম্যারাডোনা।গতকাল শুক্রবার ব্রাজিলের সাওপাওলোতে এক সংবাদ সম্মেলনে এ কথা বললেন পেলে। সেখানে সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। কিন্তু নিজের বক্তব্যে অনড় ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি। আগামী ২৩ অক্টোবর ৭০-এ পা দেবেন পেলে। আর এ মাসের ৩০ তারিখে ৫০-এ পৌঁছাবেন ম্যারাডোনা। সে হিসাবে দুজনের বয়সের ব্যবধান ২০ বছর। কিন্তু মানসিক ব্যবধান আরও বেশি। তাই দুই ফুটবল-নক্ষত্র কখনোই পরস্পরকে সম্মান দেখাতে পারেননি। সংবাদমাধ্যমে তাঁদের কথার লড়াই সব সময় চলেই এসেছে।গতকালের সংবাদ সম্মেলনে পেলে বলেন, ফুটবলার ম্যারাডোনাকে ঈশ্বর নিজের মতো করে গড়েছেন। এজন্য তিনি ভাগ্যবান। কিন্তু এখনো এমন কোনো লোক খুঁজে পাওয়া কঠিন হবে না, যিনি তাঁকে সুযোগ দেবেন। যদিও বিন্দুমাত্র কাণ্ডজ্ঞান থাকলে তিনি ম্যারাডোনাকে নেবেন না।"পেলে আরও বলেন, ম্যারাডোনা অনেক বড় খেলোয়াড়, সন্দেহ নেই। তিনি রোল মডেল হিসেবে নেতিবাচক ভাবমূর্তির অধিকারী। ম্যারাডোনা যদি নিজেকে না বদলান, তাহলে তিনি কোনো কাজ পাবেন না।পেলের এই সমালোচনা আর্জেন্টিনা ফুটবলের ‘ঈশ্বর’ মাটিতে পড়তে দেবেন, এমন সম্ভাবনা কম। গতবারই পেলের সমালোচনার জবাবে ম্যারাডোনা বলেছিলেন, ‘পেলে কী বলেন, না বলেন কে তাতে পাত্তা দেয়?’—আইএএনএস