আবার রিকি মার্টিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হিয়ার উই গো...আলে আলে আলে...গো গো গো, আলে আলে আলে’,...নিশ্চয় স্মৃতির ভেলায় অনেকে ফিরে গেছেন সেই ১৯৯৮ বিশ্বকাপে! রিকি মার্টিনের ‘কাপ অব লাইফ’ ঝড় তুলেছিল বিশ্বজুড়ে। জনপ্রিয়তার তোড়ে গানটি হয়ে গিয়েছিল ফ্রান্স বিশ্বকাপের অফিশিয়াল গান। বিশ্বের অনেক দেশেই টপ চার্টের শীর্ষে ছিল দীর্ঘদিন। পুয়ের্তো রিকান পপ তারকা আবার বিশ্ব মাতাতে আসছেন বিশ্বকাপের গান নিয়ে। ব্রাজিল বিশ্বকাপ নিয়ে বেঁধেছেন নতুন গান ‘ভিদা’। গত পরশু বাজারে এসেছে গানটির ভিডিও, যেটির শ্যুটিং করা হয়েছে রিও ডি জেনিরোতে। গানটি জায়গা পেয়েছে বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবাম ওয়ান লাভ, ওয়ান রিদম-এও। ওয়েবসাইট।