আবার লজ্জার সামনে নিউজিল্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডকে প্রথম টেস্ট ম্যাচটা জিততে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ আড়াই দশক। সেসব পেরিয়ে ছোট্ট জনসংখ্যার দেশটি সামনে এগিয়ে গেছে। এসেছে সুদিনও। কিন্তু নিউজিল্যান্ড দল আবারও এমন এক লজ্জার সামনে দাঁড়িয়ে, যে লজ্জায় তারা একবারই পড়েছিল। সেটাও ১৯৫৫ সালে। হেরেছিল টানা ছয় টেস্টে। আজ কলম্বোর পি সারা ওভালে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হারলেই আবারও সেই লজ্জায় পড়বে কিউইরা। শুধু সিরিজ নয়, রস টেলরের দলকে আজ ঝাঁপিয়ে পড়তে হবে সেই লজ্জার কলঙ্ক থেকে নিজেদের বাঁচানোর ব্রত নিয়ে।নিউজিল্যান্ডের জন্য আশার কথা, পি সারা একেবারেই স্পিনের বধ্যভূমি নয়। এখানকার উইকেটে বেশ ভালো বাউন্স আছে। ওয়েবসাইট।