আবার লটারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যদি লাইগ্যা যায়!’ জাতীয় ক্রীড়া পরিষদের সৌজন্যে এই স্লোগান ছড়িয়ে পড়েছিল সারা দেশে। তারপর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ আরও কিছু প্রতিষ্ঠানও লটারির আয়োজন করেছিল। ২০০২ সাল পর্যন্ত ১২ বছরে ১৩ লটারির পর দীর্ঘবিরতি। ৯ বছর পর আবার ওই লটারির আয়োজন করতে চলেছে ক্রীড়া পরিষদ। বাকি আছে শুধু অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগের অনুমোদন। লটারির টাকা যায় কোথায়—এই প্রশ্ন উঠেছিল আগেই। এখন আবার লটারি করে পাওয়া টাকা দিয়ে কী করা হবে, সেটিও পরিষ্কার নয়। ক্রীড়া পরিষদ বলছে, ক্রীড়া উন্নয়নের জন্য তহবিল সংগ্রহই লটারির উদ্দেশ্য। মজার ব্যাপার, টাওয়ার নির্মাণ ছাড়া ক্রীড়ার সত্যিকার উন্নয়নে লটারির টাকা খরচ হয়েছে কমই!