আবার শীর্ষে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর এখনো কোনো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। সর্বশেষ টেস্টটি খেলেছে গত বছরের ডিসেম্বরে। তাতে কী? দক্ষিণ আফ্রিকা তো খেলছে! আর দক্ষিণ আফ্রিকার হয়ে জ্যাক ক্যালিস করতে পারছেন না শীর্ষস্থান ধরে রাখার মতো পারফরম্যান্স। এই সুযোগে সর্বশেষ আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে আবারও এক নম্বর অলরাউন্ডার হিসেবে উঠে এলেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিবের পয়েন্ট ৪০৪, দ্বিতীয় স্থানে থাকা ক্যালিসের ৩৯০। ৩৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।৪৪৭ পয়েন্ট নিয়ে সাকিব বর্তমানে ওয়ানডেরও সেরা অলরাউন্ডার। মাঝে সিংহাসনচ্যুত হলেও গত মার্চ মাসে আবার সেটা ফিরে পান বাংলাদেশের সাবেক অধিনায়ক।