আবার শুরু হচ্ছে মহিলা ক্রিকেট লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম রাউন্ডের প্রায় শেষে এসে স্থগিত হয়ে গিয়েছিল জাতীয় মহিলা ক্রিকেট লিগের ষষ্ঠ আসর। ২৪ মে থেকে আবার মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। যথারীতি সিলেটের বিভাগীয় ও জেলা স্টেডিয়ামে হবে খেলা। প্রথম দিন বিভাগীয় স্টেডিয়ামে ঢাকা বিভাগের মুখোমুখি হবে রংপুর বিভাগ, জেলা স্টেডিয়ামে খুলনার প্রতিপক্ষ বরিশাল। পরদিন খেলবে রাজশাহী-সিলেট। প্রথম রাউন্ডের শীর্ষ চার দলকে নিয়ে ২৬ মে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। ফাইনাল ৩০ মে। ৫ ম্যাচের সবগুলো জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে খুলনা, ৮ পয়েন্ট নিয়ে ঢাকা দ্বিতীয় স্থানে।