আবার শুরু হচ্ছে স্কুল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর পর আবারও জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতা শুরু করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিলেও টুর্নামেন্টের দিনক্ষণ এখনো চূড়ান্ত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলেই শুরু হবে এই টুর্নামেন্ট।
২০১১ সালে সারা দেশের ৪৮০০ স্কুল অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। এবার তা পাঁচ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। উপজেলা পর্যায় থেকে অন্তত ১০টি স্কুল নিয়ে শুরু হবে নকআউট টুর্নামেন্ট। উপজেলা চ্যাম্পিয়ন দলগুলো খেলবে জেলা পর্যায়ে। সব শেষে ৭টি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলোর সঙ্গে ঢাকা মহানগরীর চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব। রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হয়ে শেষ হতে পারে মে মাসের মধ্যে। জাতীয় স্কুল ফুটবলের পৃষ্ঠপোষকতা করছে ইসলামী ব্যাংক। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে একটি সমঝোতা স্মারকে সই করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীসহ অন্যরা।