আবার শেঠি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউজিক্যাল চেয়ার বা ভানুমতির খেল—ওসব তো কতবারই লেখা হলো৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিিসবি) চেয়ারম্যান পদের খেলার বর্ণনায় খুঁজতে হবে নতুন কোনো বিশেষণ৷ ইসলামাবাদ হাইকোর্টের আদেশে জাকা আশরাফ চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার দুই দিন পরই আবার হারিয়ে ফেলেছেন৷ ওই আদেশ স্থগিত করে কাল নাজাম শেঠিকে আবার চেয়ারম্যান পদে ফিরিয়েছেন পাকিস্তান সুপ্রিম কোর্ট৷ পাকিস্তান সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ কাল এই আদেশ দিয়েছেন৷ পরবর্তী শুনানির জন্য ২৭ মে সংশ্লিষ্ট সব পক্ষকে ডেকেছেন সুপ্রিম কোর্ট৷ ওয়েবসাইট৷