প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন সাকিব। হলেন এই সিরিজেও। এই প্রথম বাংলাদেশের কেউ দুবার টেস্টের সিরিজ-সেরা হলেন। একবার করে সিরিজ-সেরাই হয়েছেন আর মাত্র তিনজন—জাভেদ ওমর বেলিম, এনামুল হক জুনিয়র ও তামিম ইকবাল। বাংলাদেশের পক্ষে সর্বপ্রথম সিরিজ-সেরা হয়েছিলেন এনামুল হক জুনিয়র। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ উইকেট নিয়ে সিরিজ জেতানোর পুরস্কার ছিল সেটা। এরপর ওই বছরই ইংল্যান্ডের বিপক্ষে ৩৮.৭৫ গড়ে ১৫৫ রান করে বাংলাদেশের সিরিজ-সেরা হয়েছিলেন জাভেদ ওমর। বাংলাদেশের পরের ইংল্যান্ড সফরে ২০১০ সালে ৬৭.০০ গড়ে ২৬৮ রান করে বাংলাদেশের পক্ষে ম্যান অব দ্য ম্যাচ হন তামিম ইকবাল।