আবার স্টোকস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ভালো যাচ্ছে না বেন স্টোকসের। না বল হাতে, না ব্যাট হাতে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে কার্লোস ব্রাফেটের কাছে টানা ৪টি ছক্কা খাওয়ার স্মৃতি হয়তো দুঃস্বপ্ন হয়ে তাড়িয়ে বেড়াবে সারা জীবন। কিন্তু ব্যাট হাতে আবার কোথায় ব্যর্থ হলেন স্টোকস? বিশ্বকাপের পর তো আর মাঠেই নামেননি। আসলে নেমেছেন। তবে মাঠে নয়, রাস্তায়। একটি ক্রিকেট সামগ্রী আর পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানের পণ্যদূত স্টোকস ও তাঁর বন্ধু জো রুট। সেটার প্রচারণাতেই লন্ডনের কার্নাবি স্ট্রিটে দুজন নেমেছিলেন ক্রিকেট খেলতে। ব্যাটসম্যান স্টোকস, বোলার তাঁর সতীর্থ জো রুট। দুর্ভাগ্য স্টোকসের, প্রথম বলেই তাঁকে বোল্ড করলেন অনিয়মিত বোলার রুট। আর তারপর রুটের কী উচ্ছ্বাস। খেলা শেষেই টুইট করেছেন, ‘বন্ধু, ১৪ বছর লেগেছে তোমার উইকেট পেতে! কিন্তু অপেক্ষার ফলটা মধুরই হয়েছে।’ ডেইলি মেইল।