আবার হতাশ করলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংককের দুঃস্বপ্নটাই যেন ফিরে এল সামুইয়ে। আরেকবার আশা জাগিয়েও হতাশ করলেন সিদ্দিকুর। থাইল্যান্ডের কুইন্স কাপের শেষ দিনটা সিদ্দিকুর শুরু করেছিলেন শীর্ষে থেকে। ক্যারিয়ারের দ্বিতীয় এশিয়ান ট্যুর জিততে অগ্রগামিতটা ধরে রাখলেই হতো। কিন্তু কাল চতুর্থ রাউন্ডেই সবচেয়ে বাজে খেললেন সিদ্দিকুর, পারের চেয়ে ৬ শট বেশি খেলে শেষ পর্যন্ত অষ্টম হয়েছেন। চ্যাম্পিয়ন হয়েছেন প্রয়াদ মার্কসেয়াং। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৪ শট কম খেলেছেন থাই গলফার।

এ বছরের ১ মার্চ ব্যাংককে সিদ্দিকুরের একই দশা হয়েছিল দ্য ওপেন চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বেও। শীর্ষে চারে থাকলেই সুযোগ পেয়ে যেতেন মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে। সবার ওপরে থেকে দিন শুরু করেও সেবার শেষ পর্যন্ত নবম হয়েছিলেন সিদ্দিকুর। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।