আবার হারল কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও হারল কলকাতা নাইট রাইডার্স। সাউথ অস্ট্রেলিয়ার কাছে ১৯ রানের পরাজয় সেমিফাইনালের সম্ভাবনা ফিকে করে দিল অনেকটাই। কলকাতা আসলে ম্যাচটা একরকম হেরে গিয়েছিল সাউথ অস্ট্রেলিয়া ৫ উইকেটে ১৮৮ রান তোলার পরেই। কালাম ফার্গুসন করেছেন ৪০ বলে অপরাজিত ৭০। কেকেআর বোলারদের অকৃপণ রান বিতরণের দিনে উইকেটশূন্য থাকলেও ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়েছেন সাকিব। যেখানে বাকি সবাই ওভারে দিয়েছেন ৯ রানের ওপর।ব্যাট হাতেও কিছু করে দেখানোর সুযোগ পেয়েছিলেন এবার তিনে নামা সাকিব। কিন্তু চার আর ছয়ে বড় কিছুর সম্ভাবনা জাগালেও রান তোলার তাড়ায় আউট হয়েছেন ১৩ রানেই। ওভার-পিছু দশের কাছাকাছি করে রান তোলার এই চাপটা আসলে কলকাতার কেউ নিতে পারেননি। শেষ চার ওভারে ৫৯ রান তুলেও শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৯ রানেই থেমে যাওয়া। ওয়েবসাইট।