আবার হারল বাংলাদেশ ‘এ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচের বেসরকারি টেস্ট সিরিজ হেরেছে ১-০ তে। ওয়ানডে সিরিজটাও জেতা হচ্ছে না বাংলাদেশ ‘এ’ দলের। প্রথম ম্যাচ জিতে যে আশা জাগিয়েছিল, চতুর্থ ম্যাচে এসে তা মিলিয়ে গেছে। কাল ৬ উইকেটে জিতে সিরিজে ২-১-এ এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা ‘এ’। আগামীকাল বেনোনিতে পাঁচ ম্যাচ সিরিজের শেষটি জিতলে সিরিজ ড্র করতে পারবে মোহাম্মদ আশরাফুলের দল। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল তৃতীয় ম্যাচ।পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে বাংলাদেশ ‘এ’ হেরে গেছে ম্যাচের প্রথমার্ধেই। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের শক্তিশালী ব্যাটিং লাইন-আপের বিপক্ষে জয়ের জন্য প্রয়োজন ছিল বড় রান। কিন্তু বাংলাদেশ করতে পারে মাত্র ২১৮। ৩২তম ওভারে ৮৮ রানে ৬ উইকেট হারানো দলের কাছে অবশ্য এই রানটাকেই অনেক বড় মনে হওয়ার কথা। আটে নামা নাসির হোসেনকে নিয়ে প্রতিরোধ গড়ার পাশাপাশি রানের চাকাটাও সচল করেন নাদিফ চৌধুরী। সপ্তম উইকেটে মাত্র ৮৯ বলে ১০৩ রানের জুটি গড়েছেন দুজন। নাসিরের স্ট্রেট ড্রাইভে নন-স্ট্রাইক প্রান্তে রানআউট হন ৭৫ বলে ৬৪ করা নাদিফ। ৬০ বলে ১১ চারে ৬৬ করে নাসির আউট হয়েছেন শেষ বলে।আশরাফুলের করা ইনিংসের দ্বিতীয় ওভারে ৩ চার, ফরহাদ রেজার করা চতুর্থ ওভারে ৪ চার—৪ ওভারে ৪৩ তুলে উড়ন্ত সূচনা করেন লুটস বসম্যান আর জ্যাক রুডলফ। ৩০ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল বাংলাদেশ ‘এ’। ইমরান খান, ডিন এলগার আর ভন ফন জার্সভেল্ডের পেশাদারি ব্যাটিং স্বাগতিকদের জিতিয়েছে সহজেই।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২১৮/৮ (জহুরুল ৮, শামসুর ২, জুনায়েদ ১৭, সগীর ২৭, আশরাফুল ১০, নাদিফ ৬৪, ইলিয়াস ৪, নাসির ৬৬, নূর ১১*; অ্যাবট ২/৩৪, ভালাটি ২/৪৭, এলগার ১/২৭, ফিলান্ডার ১/৪৩); দক্ষিণ আফ্রিকা ‘এ’: ৪৩.৪ ওভারে ২২১/৪ (বসম্যান ৩৩, রুডলফ ৩০, কুন ৯, এলগার ৪১, ইমরান ৫৮*, ফন জার্সভেল্ড ৪২*, ফরহাদ ২/৩২, নূর ১/৩৮, ইলিয়াস ১/৫২)।