আবার ২ উইকেট পেলেন সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলে বাংলাদেশের ক্রিকেটের বিজ্ঞাপনটা ভালোই তুলে ধরছেন সাকিব আল হাসান। নিজের প্রথম ম্যাচে ৩১ রানে নিয়েছিলেন ২ উইকেট। কাল ২ উইকেট পেলেন ২১ রানে। সাকিব-বালাজিদের ভালো বোলিংয়ে ইডেনে মাত্র ৮১ রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস। বালাজি ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ৬.১ ওভার হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীর ৩৫ বলে ৩৫ ও মনোজ তিওয়ারি ২৬ বলে ৩০ রান করেন। ম্যাচ সেরা বালাজি। এদিকে তৃতীয় ম্যাচে এসে দুই রকম ‘প্রথম’-এর স্বাদ পেল পুনে ওয়ারিয়র্স ও দিল্লি ডেয়ারডেভিলস। প্রথম দুই ম্যাচেই জেতা যুবরাজ সিংয়ের পুনে পেল প্রথম পরাজয়ের স্বাদ। আর পুনেকে ৩ উইকেটে হারিয়ে বীরেন্দর শেবাগের দিল্লি ডেয়ারডেভিলস পেল প্রথম জয়। ওয়েবসাইট।