আবারও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কতবার ভুল কারণে আলোচনায় আসবেন মারিও বালোতেল্লি! পরশু ভাই এনোক বারুয়াহর ম্যাচ দেখতে ইতালির উত্তর-পশ্চিম শহর লিগুরিয়ায় গিয়েছিলেন। সেখানেই জন্ম দিয়েছেন নতুন বিতর্কের। খেলা শেষে এক আলোকচিত্রী বালোতেল্লির ছবি তুলতে চেয়েছিলেন, বালোতেল্লি রাজি হননি। পরে ওখানকারই এক নৈশক্লাবে আবার দেখা দুজনের। আবারও আলোকচিত্রীর আবদার, আবারও প্রত্যাখ্যান বালোতেল্লির। এবার সেই আলোকচিত্রী তর্ক করতে গেলে বালোতেল্লি নাকি তাঁকে লাথি মেরে বসেন। পরে সেই আলোকচিত্রী পুলিশকে খবর দেন। বালোতেল্লি অবশ্য গ্রেপ্তার হননি, পরে অস্বীকার করেছেন অভিযোগও। এএফপি।