আবারও অধিনায়ক শেবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতৃত্ব দিয়েছেন ২০০৮ ও ২০০৯ সালের আসরে। ব্যাটিংয়ে মনোনিবেশ করার লক্ষ্যে গত বছর দায়িত্ব হস্তান্তর করেছিলেন গৌতম গম্ভীরের কাঁধে। তবে চলতি বছর অনুষ্ঠেয় আইপিএলের চতুর্থ আসরে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কত্ব ফিরে পেয়েছেন বীরেন্দর শেবাগ।গম্ভীরকে সরিয়ে দেওয়া হয়নি। তাঁকে এবার কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ‘আমার জন্য দিল্লি ডেয়ারডেভিলসের বাইরে আর কোনো দল হতে পারে না। ডেয়ারডেভিলসের হয়ে খেলতে ও নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত,’ অধিনায়কত্ব ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় পিটিআইকে বলেছেন শেবাগ।