প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্ক যেন পিছু ছাড়ছে না উমর আকমলের। এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ঢাকায় আসার আগে ট্রাফিক পুলিশের গায়ে হাত তুলেছিলেন। এবার অতটা বেপরোয়া হননি, কিন্তু গাদ্দাফি স্টেডিয়ামের ভেতরে গাড়ি পার্কিং করতে না দেওয়ায় বচসায় জড়িয়েছেন নিরাপত্তাকর্মীর সঙ্গে। এ মাসের শেষেই বিয়ে করতে যাচ্ছেন পাকিস্তানের স্পিন কিংবদন্তি আবদুল কাদিরের মেয়েকে। বিয়ের কার্ড বিলি করতেই সোমবার গিয়েছিলেন গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবির প্রধান কার্যালয়ে। গাড়ি নিয়ে ক্রিকেটারদের ভেতরে ঢোকায় মানা না থাকলেও নিরাপত্তাকর্মী আটকে দেন তাঁর গাড়ি। ক্ষুব্ধ উমর ফিরে যান কার্ড বিলি না করেই। ওয়েবসাইট।