আবারও ইউরোপ-সেরা মেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত জানুয়ারিতে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন মেসি। এবার ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে টানা দ্বিতীয়বারের মতো পুরস্কারটি জিতে নিলেন বার্সেলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকার।২০১০-১১ মৌসুমে ইউরোপ-সেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন মেসি, জাভি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর ইউরোপের সাংবাদিকদের ভোটে জাভি ও রোনালদোকে পেছনে ফেলে পুরস্কারটা হাতে নিয়েছেন মেসি। গত মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে ৫৩টি গোল করেছিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তাঁর দুর্দান্ত পারফরমেন্সে প্রথমে স্প্যানিশ লিগ শিরোপা জয়ের পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিতেছিল বার্সেলোনা। ওয়েবসাইট।