প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি-দুটি নয়, উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা পাঁচ ম্যাচে গোল করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এখন তাঁকে হাতছানি দিচ্ছে আরও বড় এক রেকর্ড—চ্যাম্পিয়নস লিগে টানা বেশি ম্যাচে গোল করার। এ জন্য এসি মিলান স্ট্রাইকারকে আর্সেনালের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে একটি গোল করলেই হবে। তাহলে এই সুইডিশ ছুঁয়ে ফেলবেন মারুয়ান চামাখের রেকর্ড। ২০১০ সালে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন এই মরক্কান স্ট্রাইকার। ২০০৯-১০ মৌসুমে ফরাসি ক্লাব বোর্দোর হয়ে তিন ম্যাচে ও পরের মৌসুমে আর্সেনালের হয়ে প্রথম তিন ম্যাচেই গোল পেয়েছিলেন চামাখ।