আবারও উত্তপ্ত পাকিস্তান ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক পাকিস্তান ক্রিকেটকে ছাড়ছে না, নাকি পাকিস্তান ক্রিকেটই বিতর্ককে ছাড়ছে না—প্রশ্নটা ক্রমেই জোরালো হয়ে উঠছে। পিসিবি-আফ্রিদি ‘সমঝোতার’ পর অনেকেই পাকিস্তান ক্রিকেটে শান্তির ‘সুবাতাস’ দেখছিলেন। কিন্তু বিতর্ক ছাড়া কি আর চলে? চলে না বলেই, আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ।উত্তাপের শুরুটা এনে দিয়েছিলেন পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট। শুক্রবার জিও সুপার টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে আফ্রিদির সমালোচনা করেন বাট। প্রতিক্রিয়ায় আফ্রিদি আজ রোববার জানিয়েছেন, বাটের সমালোচনার সমুচিত জবাব দেবেন তিনি। তবে এখন নয়, ১৭ জুলাই ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর।ইজাজ বাট অভিযোগ করেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ দুটি ওয়ানডে ম্যাচে পাকিস্তানের হারের জন্য দায়ী আফ্রিদি। জাতীয় দলে ফেরার জন্য রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছেন গত মে মাসে ‘শর্ত সাপেক্ষে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই ক্রিকেটার।পিসিবি প্রধানের বক্তব্যে ক্ষুব্ধ শহীদ আফ্রিদি বলেছেন, ‘যে মানুষগুলো আমার বিরুদ্ধে অভিযানে নেমেছেন, তাঁদের সবার মুখোশ উন্মোচন করে দেব আমি। এই মুহূর্তে বেশি কিছু বলতে চাচ্ছি না। কারণ হ্যাম্পশায়ারের হয়ে সময়টা ভালো উপভোগ করছি। কিন্তু দেশে ফেরার পরই তাঁদের প্রাপ্য জবাবটা আমি দেব।’আফ্রিদি জানান, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে তাঁর বিরুদ্ধে যে সমালোচনা চলছে, তাতে তিনি মর্মাহত। তবে ভক্তদের হতাশ না হওয়ার অনুরোধ জানিয়েছেন সাবেক এই অধিনায়ক, ‘ভক্তদের বলছি, হতাশ হবেন না। দেশে ফিরেই সমালোচনার জবাব দেব আমি।’ ওয়েবসাইট।