আবারও উপেক্ষিত সাকিব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে আবারও উপেক্ষা করল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচের মতো আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষেও দলে জায়গা পাননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে দিল্লির বিপক্ষে সাকিবের বদলে কলকাতা দলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকার পেসার ডি ল্যাঙ্গেকে। আজ তাঁর জায়গায় নেওয়া হয়েছে ক্যারিবীয় ক্রিকেটার সুনীল নারায়ণকে।সদ্যসমাপ্ত এশিয়া কাপের সেরা খেলোয়াড় সাকিবকে না নিয়ে সুনীলকে দলে নিয়ে বড় বিস্ময়ের জন্ম দিল কলকাতা। পারফরম্যান্স বা পরিসংখ্যানের বিবেচনায় সাকিবের সঙ্গে তুলনায় যাওয়ার ন্যূনতম যোগ্যতাটুকুও রাখেন না সুনীল।সাকিবকে তুলে ধরতে পরিসংখ্যানের প্রয়োজন নেই। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকায় তিনি সবার উপরে, এশিয়া কাপের সেরা খেলোয়াড় তিনি—এ দুটি তথ্যই যথেষ্ট। কিন্তু সাকিবকে রেখে যাকে দলে নেওয়া হলো সেই সুনীল নারায়ণের পরিসংখ্যানটা এবার দেখুন। ৮ ওয়ানডেতে তাঁর রান ৫২ রান। অপরাজিত সর্বোচ্চ রান ২৭। সুনীলের টি-টোয়েন্টি পরিসংখ্যান আরও করুণ। ২ ম্যাচে সংগ্রহ ২ রান! অপরাজিত সর্বোচ্চ ২ রান। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬ ম্যাচে তাঁর সংগ্রহ ১৪৯ রান।বল হাতেও এখনো নবিশ ২৬ বছর বয়সী সুনীল। ওয়ানডেতে তাঁর শিকার ১৪ উইকেট। টি-টোয়েন্টির ঝুলিতে কোনো উইকেটই নেই। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৪টি উইকেট শিকারের কৃতিত্ব রয়েছে সুনীলের।