আবারও ঊষায় পাকিস্তানি কোচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগেও দুই দফা ঊষাকে লিগ চ্যাম্পিয়ন করেছেন। পরশু রাতে ঢাকায় এসে কালই কাজে লেগে গেলেন ঊষার পাকিস্তানি কোচ রানা জহির।প্রথম দিনেই কোচকে জয় উপহার দিয়েছেন ঊষার খেলোয়াড়েরা। স্বাধীনতা দিবস হকিতে বিমানবাহিনীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালও প্রায় নিশ্চিত করে ফেলল ঊষা। প্রথম দিনেই ঊষার খেলা দেখে দারুণ খুশি পাকিস্তান জাতীয় দলের সাবেক কোচ, ‘ছেলেদের খেলা দেখে ভালোই লাগল। আশা করি ভালো মানের চারজন বিদেশি খেলোয়াড় নিতে পারলে লিগে আমরা চ্যাম্পিয়ন হব।’ পাকিস্তানি কোচের সন্ধানে মোহামেডানও। শাহবাজ আহমেদকে উপদেষ্টা কোচ করে আনার চেষ্টা করছে তারা। প্রধান কোচ হিসেবে বিবেচনায় আছেন বাংলাদেশের সাবেক কোচ গেরহার্ড পিটার।