আবারও এনামুল-রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রাজ্জাক ও এনামুল হক জুনিয়রের বাঁ হাতের ভেলকিতে আবারও কুপোকাত প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। কাল ৭ উইকেট নিয়েছেন সিলেটের এনামুল, ৬ উইকেট খুলনার রাজ্জাক। এবারের জাতীয় লিগে চার ম্যাচ শেষ হতে না-হতেই ২৪ ও ৩৪ উইকেট হয়ে গেল এনামুল ও রাজ্জাকের। কাল ১০ ওভার বল করে একটি উইকেট পেয়েছেন ২০১০-এর পর প্রথম প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নামা মাশরাফিও। বিকেএসপিতে ১৫৪ রান করেছেন চট্টগ্রামের ওপেনার মাহবুবুল করিম। আইসিএলে খেলা এই ব্যাটসম্যানের এটাই প্রথম প্রথম শ্রেণীর সেঞ্চুরি।প্রথম দিন সবচেয়ে বাজে ব্যাট করা সিলেটই দ্বিতীয় দিন শেষে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। প্রথম ইনিংসে ২০৬ রানে অলআউট দলটি বরিশালকে মাত্র ১৩১ রানেই গুটিয়ে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬০ রান তুলে ১৩৫ রানে এগিয়ে গেছে সিলেট। এনামুল ৭ উইকেট নিয়েছেন ৫৪ রানে। এই নিয়ে পাঁচবার প্রথম শ্রেণীর ক্রিকেটে ইনিংসে ৭ উইকেট পেলেন জাতীয় দলে ব্রাত্য এই স্পিনার।সিলেটে ১১৯ রান খরচায় ঢাকা মহানগরের ৬টি উইকেট তুলে নিয়েছেন রাজ্জাক। মহানগর করেছে ৯ উইকেটে ৩০৫ রান। ৮৭ রানে অপরাজিত মার্শাল আইয়ুব শেষ উইকেটে তালহা জুবায়েরকে সঙ্গী করে যোগ করেছেন ৩৩ রান। খুলনার প্রথম ইনিংসের চেয়ে এখনো ৫০ রানে পিছিয়ে দলটি। বগুড়ায় ৬ উইকেট হাতে নিয়ে রংপুরের প্রথম ইনিংসের চেয়ে মাত্র ১২ রানে পিছিয়ে আছে ঢাকা বিভাগ। ১০ রানের জন্য সেঞ্চুরি পাননি ঢাকার ওপেনার আবদুল মজিদ। বিকেএসপিতে রাজশাহীর বিপক্ষে ৭ উইকেট হাতে রেখে ৬০ রানে এগিয়ে গেছে চট্টগ্রাম। সং ক্ষি প্ত স্কো রখুলনা-ঢাকা মহানগর, সিলেটখুলনা ১ম ইনিংস: ৯০.২ ওভারে ৩৫৫। ঢাকা মহানগর ১ম ইনিংস: ৯৩ ওভারে ৩০৫/৯ (মার্শাল ব্যাটিং ৮৭, মেহরাব জুনিয়র ৫৫, আসিফ ৪০; রাজ্জাক ৬/১১৯, মুরাদ ২/৬০, মাশরাফি ১/২৯)।সিলেট-বরিশাল, বরিশাল সিলেট: ৯৩.৫ ওভারে ২০৬ ও ২১ ওভারে ৬০/১ (সায়েম ব্যাটিং ২৯, ইমতিয়াজ ব্যাটিং ২৬; রাসেল ১/২২)। বরিশাল ১ম ইনিংস: ৫৯.৩ ওভারে ১৩১ (ইফতেখার ৩০, ফজলে রাব্বী ২২, সালমান ২২, রাসেল ২২; এনামুল জুনিয়র ৭/৫৪, নাবিল ২/২৬)।রংপুর-ঢাকা বিভাগ, বগুড়ারংপুর ১ম ইনিংস: ৮৫.৪ ওভারে ২৮৩। ঢাকা ১ম ইনিংস: ৮৭ ওভারে ২৭১/৪ (মজিদ ৯০, সৈকত ৫২, শুভাগত ৩৯; সোহরাওয়ার্দী ২/৮৩)। রাজশাহী-চট্টগ্রাম, বিকেএসপিরাজশাহী ১ম ইনিংস: ৮৮.২ ওভারে ২৩৯। চট্টগ্রাম ১ম ইনিংস: ৯১ ওভারে ২৯৯/৩ (মাহবুবুল ১৫৪, মমিনুল ব্যাটিং ৫৪, নাফিস ৩২; ফরহাদ হোসেন ২/৬৭)।