আবারও কোচ ছাঁটাই করল সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুই ম্যাচ পরই ছাঁটাই করা হলো সৌদি কোচ নাসের আল জোহারকে। পরশু জাপানের কাছে ৫-০ গোলে সৌদি আরবের পরাজয়ের বলি হলেন তিনি। অবশ্য চাকরিটাও পেয়েছিলেন অপ্রত্যাশিতভাবে। কাতারে অনুষ্ঠানরত এশিয়ান কাপের প্রথম ম্যাচে সিরিয়ার কাছে পরাজয়ের পর পর্তুগিজ কোচ হোসে পেসেইরোকে ছাঁটাই করে সৌদি দলের দায়িত্ব দেওয়া হয়েছিল আল জোহারকে।কোচ ছাঁটাইয়ের ঘটনা দিন শেষের আলোচনায় জায়গা করে নিলেও এদিন মাঠের আলোয় ছিলেন জাপানের শিনজি ওকাজাকি। তাঁর হ্যাটট্রিকেই সৌদি আরবের বিপক্ষে বড় ব্যবধানে জিতে শেষ আটে উঠে গেছে জাপান। ওকাজাকির গোল তিনটি আসে ৮, ১৩ ও ৮০ মিনিটে। এই পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সৌদি আরব। পরশু শুরু কোয়ার্টার ফাইনাল। এই পর্বে জাপানের প্রতিপক্ষ স্বাগতিক কাতার। জর্ডান খেলবে টুর্নামেন্টের অপরাজিত দল উজবেকিস্তানের বিপক্ষে। মুখোমুখি হবে ইরান-দক্ষিণ কোরিয়া। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ঠিক হবে আজ, ডি গ্রুপের শেষ দুটি ম্যাচে। কাল গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া ৪-১ গোলে হারিয়েছে ভারতকে, বাহরাইনকে ১-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। এএফপি।