প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা ছেড়েছেন সেই কবে। এরিক ক্যান্টোনা এরপর রুপালি পর্দায় ক্যারিয়ার গড়তে মনোযোগী হয়েছেন। ১৯৯৭ সালে অভিনয় করেছিলেন এলিজাবেথ চলচ্চিত্রে। এরপর গোটা পনেরো চলচ্চিত্রে অভিনয় করে হাত পাকিয়ে ফেলেছেন। এবার দেশ ছাড়িয়ে বিদেশেও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি। নতুন ভূমিকাটা হবে আরও বেশি চ্যালেঞ্জিং, ক্রোয়েশিয়ার চলচ্চিত্র আনকা ও ব্রাজিলিয়ানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। মার্ক লভরাকের লেখা থেকে নির্মিত হচ্ছে শিশুদের এই ছবি। এর মধ্যে শুটিংও শুরু হয়ে গেছে। ক্যান্টোনা নাকি এর মধ্যে চরিত্রের সঙ্গে মানানসই পেল্লায় আকারের দাড়িও গজিয়ে ফেলেছেন। আগামী বছর মুক্তি পাওয়ার কথা ছবিটির। মেইল অনলাইন।