আবারও খুলনা চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতবারের চ্যাম্পিয়ন তারা। জাতীয় মহিলা ক্রিকেট লিগে এবারও খুলনা বিভাগ খেলেছে দাপটের সঙ্গে। কাল জিতল টানা পঞ্চম ম্যাচ। শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকাকে ৫৮ রানে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হলো খুলনা। অন্য ম্যাচে চট্টগ্রামকে ৫৬ রানে হারিয়ে রানারআপ রাজশাহী।৫০ ওভারে অলআউট হওয়ার আগে খুলনা তোলে ১৩৬ রান। ওপেনার শুকতারা করেন সর্বোচ্চ ৫৪। জবাবে ৪২.৩ ওভারে ৭৮ রানেই শেষ ঢাকা। খুলনার সালমা ৩টি, তাজিয়া ও রুমানা ২টি করে উইকেট নিয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে রাজশাহী ৩৭.১ ওভারে করে ১৫৭ রান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে চট্টগ্রাম অলআউট ১০১। টুর্নামেন্ট-সেরা হয়েছেন খুলনার শুকতারা।