আবারও খেলোয়াড় বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রায় দুই মাসের মতো বন্ধ ছিল এয়ারটেল রাইজিং স্টারসের কেন্দ্রীয় পর্যায়ের খেলোয়াড় নির্বাচন। গত বছরের নভেম্বর পর্যন্ত ১২টি কেন্দ্র বাছাইয়ের পর অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত হয় প্রক্রিয়া। এর মধ্যেই বেছে নেওয়া হয়েছে ৭২ জন তরুণ ফুটবলারকে। বাকি সাতটি কেন্দ্রের চারটির খেলোয়াড় বাছাই হয়েছে ২৪ জানুয়ারি। ঢাকা, রাজশাহী ও হবিগঞ্জ কেন্দ্রে বাছাই হবে ৩১ জানুয়ারির মধ্যে। মোট নির্বাচিত ১১৪ জন তরুণ খেলোয়াড় ম্যানেচস্টার ইউনাইটেড থেকে আগত কোচদের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করবেন ফেব্রুয়ারি মাসে। ম্যানেচস্টার ইউনাইটেডের কোচরাই চূড়ান্তভাবে বেছে নেবেন ১২ জনকে। এই ১২ জন খেলোয়াড় ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এক সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।