প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারে ভুল কারণে সংবাদের শিরোনাম কম হননি। সেই কবে খেলা ছেড়েছেন, বয়সও হয়ে গেছে ৪৯, পল গ্যাসকোয়েন এখনো পুরোনো ‘অভ্যাস’ ছাড়তে পারেননি। এবার বর্ণবাদী মন্তব্যের জন্য অভিযুক্ত হলেন সাবেক ইংলিশ মিডফিল্ডার। আদালতের নির্দেশে মোট ২ হাজার পাউন্ড জরিমানাও দিতে হচ্ছে ‘গাজ্জাকে’। ঘটনাটা হয়েছিল টিভি অনুষ্ঠান ‘গাজ্জার সঙ্গে এক সন্ধ্যায়’। সেখানে এক নিরাপত্তারক্ষীকে গ্যাসকোয়েন বলে বসেন, ‘না হাসলে তো তোমাকে দেখাই যাবে না!’ ইঙ্গিতটা যে ওই রক্ষীর গায়ের রঙের দিকে, সেটা মোটামুটি বোঝাই যায়! ওই কথা বলে দর্শকদের অনেক হাসিয়েছেন গ্যাসকোয়েন, কিন্তু আদালতের নির্দেশে এখন দোষী সাব্যস্ত হয়েছেন। শুরুতে ‘গাজ্জা’ এই রায়ের বিরুদ্ধে আবেদন করার কথা জানিয়েছিলেন। কিন্তু পরে সেটি করবেন না বলেই ঠিক করেছেন। এএফপি।