আবারও গেইল-ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস গেইলকে থামাতেই পারছে না নিউজিল্যান্ড। দুটি টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডেতে হাফ সেঞ্চুরির পর কাল বাঁহাতি ওপেনার করলেন সেঞ্চুরি। কাল দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন মারলন স্যামুয়েলসও। আরেক ওপেনার লেন্ডল সিমন্সকে (৩) দ্রুত হারানোর পরও তাই গেইল-স্যামুয়েলসের জোড়া সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে তুলেছে ৫ উইকেটে ৩১৫ রান। ৪২ বলে হাফ সেঞ্চুরিছোঁয়া গেইল ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন ৮৮ বলে। ৯ ছক্কা, ৮ চারে শেষ পর্যন্ত ১০৭ বলে করেছেন ১২৫। স্যামুয়েলস ১০৩ বলে ১০১ রান করে থাকেন অপরাজিত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামেনি। ওয়েবসাইট।