আবারও চন্দরপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রায়েম সোয়ানকে সুইপ করতে গিয়ে এলবিডব্লু শিবনারায়ণ চন্দরপল। ম্যাচের ভাগ্যটাই বুঝি নির্ধারিত হয়ে গেল চা-বিরতির মিনিট ছয়েক আগে! লর্ডস টেস্টে ৪২৫ বল খেলে অবশেষে আউট হলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং-স্তম্ভ।প্রথম ইনিংসের মতোই খেলেছেন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞার আরেকটি ইনিংস। প্রতিপক্ষের অভিনন্দন পেলেন, দাঁড়িয়ে অভিবাদন জানাল লর্ডসের গ্যালারি। কিন্তু চন্দরপল মাঠ ছাড়লেন হতাশায় মাথা নাড়তে নাড়তে। আরেকটি সেঞ্চুরি হাত থেকে ফসকে গেল। এর চেয়েও বড় আফসোস, হয়তো ম্যাচ বাঁচানোর শেষ আশাটাও শেষ!এবার অবশ্য নিঃসঙ্গ লড়তে হয়নি চন্দরপলকে। আগের দিন বিকেলে চন্দরপলের সঙ্গে প্রতিরোধ গড়া স্যামুয়েলস কালও ধরে রাখলেন প্রতিরোধপর্ব। ম্যাচে প্রথমবারের মতো যেন ভাঁজ পড়ল অ্যান্ড্রু স্ট্রাউসের কপালে। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান প্রথম সেশন কাটিয়ে দিলেন কোনো উইকেট না হারিয়েই! বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে হতাশ ইংলিশ অধিনায়ক অপেক্ষা করছিলেন নতুন বলটার। ১৫৭ রানের জুটিটা ভাঙল দ্বিতীয় নতুন বলেই। বাজে এক শটে স্লিপে ক্যাচ তুলে দিলেন স্যামুয়েলস।এরপর রামদিনের সঙ্গে স্যামির ৪৬ রানের জুটি। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস থামল ৩৪৫ রানে। প্রথম ইনিংসে ৭ উইকেট পাওয়া ব্রড এই ইনিংসেও নিলেন ৪ উইকেট। ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করা স্বাগতিকেরা ১০ রানেই ২ উইকেট হারিয়ে আছে অস্বস্তিতে। তবে জমজমাট এক পঞ্চম দিনের ক্ষেত্রও তৈরি হয়েছে। ওয়েবসাইট।