আবারও জনসন-আগুনে পুড়ল দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিচেল জনসন
মিচেল জনসন

ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরির স্বপ্ন উঁকি দিচ্ছিল গতকালই। কিন্তু মাইকেল ক্লার্কের কাছে ‘ব্যক্তি নয়, দলই বড়’ হয়ে উঠল। আরও নির্দিষ্ট করে বললে, ম্যাচের ফল চায় অস্ট্রেলিয়ার অধিনায়ক। কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনের প্রায় অর্ধেকটা বৃষ্টি খেয়ে ফেলায় তৃতীয় দিনে আর ব্যাটই করল না অস্ট্রেলিয়া।
ইনিংস ঘোষণা করেই ক্লার্ক করলেন কি, রায়ান হ্যারিস আর মিচেল জনসনকে লেলিয়ে দিলেন প্রথম ইনিংসে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার পেছনে। হ্যারিস-জনসন তোপে গ্রায়েম স্মিথের দল ৮২.৫ ওভারে ২৮৭ রানেই শেষ! দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ২৬, এগিয়ে ২৩৪ রানে।
প্রোটিয়াদের ইনিংসের শুরুতেই বিপদ। হ্যারিসের শিকার হয়ে দলের ৭ রানেই ফেরেন স্মিথ। মধাহ্নভোজের আগেই দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১২৭। জনসন আগুনে আরেকবার বেসামাল হওয়া দক্ষিণ আফ্রিকাকে শেষ দিকে কক্ষপথে ফেরানোর চেষ্টা চালান ফ্যাপ ডু প্লেসিস ও ভারনন ফিল্যান্ডার। দুজনের সপ্তম উইকেট জুটিতে আসে সর্বোচ্চ ৯৫। প্লেসিস চতুর্থ টেস্ট ফিফটি করলেও শেষমেশ জনসন-তান্ডব থেকে পারেননি নিজেকে রক্ষা করতে। দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ২৮৭ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জনসন, ৩টি পেয়েছেন হ্যারিস।